কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :৩০ নভেম্বর
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের শুরু হচ্ছে বৃহৎ জনস্বাস্থ্য উদ্যোগ ‘সেবাশ্রয় ২.০’। আগামী ১ ডিসেম্বর, সোমবার মহেশতলা থেকে দ্বিতীয় দফার শিবিরগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’-এর প্রথম দফা শুরু হয়, যা বিপুল সাফল্য পায়। সেই কর্মসূচির পরেই অভিষেক ঘোষণা করেছিলেন—বছরের শেষে আবারও বৃহৎ পরিসরে স্বাস্থ্য শিবিরের আয়োজন হবে। প্রতিশ্রুতি মতোই এবার ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে পরপর একাধিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে চলেছে।
দ্বিতীয় দফার ‘সেবাশ্রয়’ চলবে ১ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৪–৩০ জানুয়ারি প্রতিটি বিধানসভায় মেগা ক্যাম্প আয়োজন করা হবে।
সপ্তাহভিত্তিক সূচি হল—
-
১–৭ ডিসেম্বর: মহেশতলা
-
৮–১৪ ডিসেম্বর: মেটিয়াবুরুজ
-
১৫–২১ ডিসেম্বর: বজবজ
-
২২–৩০ ডিসেম্বর: বিষ্ণুপুর
-
২–৮ জানুয়ারি: সাতগাছিয়া
-
৯–১৫ জানুয়ারি: ফলতা
-
১৬–২২ জানুয়ারি: ডায়মন্ড হারবার
মহেশতলা বিধানসভা এলাকায় মোট ২৭টি স্থানে স্বাস্থ্য শিবির বসছে। সেগুলি হল—
১) নিউল্যান্ড মাঠ
২) চক চন্দুল রথতলা
৩) সবুজ সঙ্ঘের মাঠ
৪) কানখুলি পূর্ব পাড়া
৫) রামপুর স্কুল মাঠ
৬) পল্লিমঙ্গল ক্লাব মাঠ
৭) গোপালপুর আমরা ক’জন ক্লাব
৮) কেটোপোল
৯) গণিপুর শীতলা উচ্চ বিদ্যালয় মাঠ
১০) সন্তোষপুর গভঃ কলোনি মাঠ
১১) ভ্রাতৃসঙ্ঘ খেলার মাঠ
১২) আকড়া স্টেশন রোড (রেল গেট সংলগ্ন)
১৩) ব্যানার্জি পাড়া সাঁতরা পাড়া
১৪) কালীতলা
১৫) সর্দার পাড়া (এসপি কালী মন্দির সংলগ্ন)
১৬) আকড়া মাদ্রাসা মাঠ
১৭) ডাকঘর রামায়ণতলা মাঠ
১৮) পটলডাঙার মাঠ
১৯) মহেশতলা কলেজ মাঠ
২০) তালতলা গভঃ কলোনি মাঠ
২১) দৌলতপুর পুটখালি বরকনতলা
২২) অরুণাচল ক্লাবের মাঠ
২৩) কমলাকান্ত বাগচী ভবন
২৪) মেমানপুর সর্দার পাড়া
২৫) বদ্দিরবাঁধ বাসস্টপ সংলগ্ন মাঠ
২৬) ছাত্র সঙ্ঘ ক্লাব
২৭) সারেঙ্গাবাদ পঞ্চাননতলা
শিবিরে কোন কোন পরিষেবা মিলবে?
প্রতিটি শিবির সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে—
রোগীদের যদি আগের কোনও রিপোর্ট বা প্রেসক্রিপশন থাকে, তা সঙ্গে আনতে বলা হয়েছে।
শিবিরে নিম্নলিখিত পরিষেবা মিলবে—
-
রক্তচাপ ও ডায়াবিটিস পরীক্ষা
-
ডেঙ্গি, ম্যালেরিয়া স্ক্রিনিং
-
স্ট্রোক ও কিডনি সমস্যার পরামর্শ
-
BMI মাপা
-
সুগার পরীক্ষা
-
হিমোগ্লোবিন পরীক্ষা
-
ECG
-
HIV, হেপাটাইটিস, ট্রিপল সেরোলজি
-
নেবুলাইজ়ার
-
অক্সিজেন কনসেনট্রেটর
-
পালস অক্সিমিটার
-
অন্যান্য প্রয়োজনীয় মৌলিক স্বাস্থ্য পরিষেবা
চিকিৎসকরা রোগীদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব, জীবনযাপনবিধি, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধের উপায় সম্পর্কেও পরামর্শ দেবেন।
পূর্ববর্তী ‘সেবাশ্রয়’-এ বিপুল মানুষের অংশগ্রহণের পর এ বছর উদ্যোগ আরও বড় ও সুসংগঠিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন—এই প্রকল্পের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, বরং গ্রাম থেকে শহর—ডায়মন্ড হারবার জুড়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজ, সুলভ ও মানবিক করে তোলা।
Continue With Google
Comments (0)