কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :১০ নভেম্বর
বিস্তারিত ফাল্গুনী রায়চৌধুরীর কলমে :
সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয় — এটি এক জীবনবোধ, এক ভাষাহীন সংলাপ, যেখানে সংস্কৃতি, মানবতা ও অনুভূতি মিশে যায় একসাথে। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2025)-এর চতুর্থ দিনে সেই সংলাপেরই সাক্ষী থাকল শহর।
টার্কিশ সিনেমার ভিন্ন স্বর — এরকান ইয়াজিসির ‘Fragments From The East’
টার্কিশ সিনেমা মানেই এখন আর কেবল রাজপ্রাসাদের ঐতিহাসিক নাটক বা হালকা মেজাজের কমেডি নয়। মূল ধারার বাইরে গিয়ে বাস্তব জীবনের গহিন অন্তর্লোককে যেভাবে রূপ দিয়েছেন টার্কিশ পরিচালক এরকান ইয়াজিসি, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর ছবি Fragments From The East এবারের উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। এরকান বলেন —
“Cinema has no language or boundary. Kolkata Film Festival feels like home.”
তিনি আরও যোগ করেন, “ভারতীয় সিনেমার মান এবং দর্শকের সচেতনতা সত্যিই বিস্ময়কর। এই শহর সিনেমার প্রতি ভালোবাসায় ভরপুর।”
স্বাধীনভাবে ছবি তৈরি করা আজও এক কঠিন পথ। তবু সেই কঠিনতাকে আলিঙ্গন করে নিজের গ্রামের গল্পকে বিশ্বমঞ্চে তুলেছেন মারাঠি পরিচালক রবি নিম্বলকার। তাঁর ছবি রূপায়ণচা সাইচা পেন এবারে স্থান পেয়েছে ভারতীয় ভাষার প্রতিযোগিতায়। ঠাকুমার জীবনের বাস্তব গল্পকে তিনি সহজ, অথচ হৃদয়স্পর্শী ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন। “Cinema is not about budget, it’s about belief,”— বলেন নিম্বলকার।
ঋত্বিক ঘটকের প্রতি শ্রদ্ধার্ঘ্য — অনুপ সিংয়ের ‘একটি নদীর নাম’
বাংলা সিনেমার ইতিহাসে ঋত্বিক ঘটক এক অবিস্মরণীয় অধ্যায়। দেশভাগের যন্ত্রণা, মানুষের বেদনা, সমাজের বাস্তব প্রতিচ্ছবি— তাঁর ছবিতে যেমন গভীরভাবে ফুটে উঠেছিল, তেমনি তাঁর জীবনও ছিল এক চলমান নাট্য। ঋত্বিককে কেন্দ্র করেই পরিচালক অনুপ সিং তৈরি করেছেন একটি নদীর নাম। নন্দনে স্পেশাল স্ক্রিনিং শেষে অনুপ বলেন —
“This film is my tribute to Ritwik Ghatak — the river that flows forever through Bengali cinema.”
‘দেজা ভু’ — কৃষক জীবনের যন্ত্রণার আয়না
কর্পোরেট দৌড়ে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র চাষিরা— এই বাস্তবতাই উঠে এসেছে পরিচালক বেদব্রত পাইনের নতুন ছবি Deja Vu-তে। বেদব্রত, যিনি একাধারে NASA-র বিজ্ঞানী ও নির্মাতা, তাঁর এই সিনেমায় আমেরিকা ও ভারতের কৃষকদের জীবনযাত্রার লড়াই এক সুতোয় গেঁথে দিয়েছেন। নন্দনে রবিবারের প্রদর্শনী শেষে তিনি বলেন— “Farmers’ pain is universal. Cinema can give them a voice.”
https://youtu.be/Rs3ucbx1xRc
সংবাদমাধ্যমের অন্তর্দ্বন্দ্ব — অঙ্কন মুখার্জির ‘By Line Stands’
ভারতীয় শর্ট ফিল্ম প্রতিযোগিতায় সাড়া ফেলেছে তরুণ পরিচালক অঙ্কন মুখার্জির ছবি By Line Stands। এই ছবিতে তুলে ধরা হয়েছে বর্তমান সংবাদমাধ্যমের আত্মসংঘাত, সাংবাদিকদের নৈতিক সংকট এবং ‘পাওয়া না পাওয়া’র জগৎ।
https://youtu.be/_L31PiZ9cxA
ছবিটি নিয়ে অঙ্কন বলেন—
I wanted to show the invisible pressure behind every headline.”
নেটপ্যাক প্রতিযোগিতায় ‘Story Book Daughter’
আন্তর্জাতিক বিভাগে আলোচনায় রয়েছে শ্রীলঙ্কান পরিচালক বৃন্দানা আরিয়াওয়ানশা পরিচালিত Story Book Daughter। নারীর আত্মকথন, পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতার সংঘাত — ছবিটিতে এই সবই উঠে এসেছে শিল্পময় আবেগে।
একতারা মঞ্চে সুরের আবেশ
দিনভর সিনেমার রেশ শেষে সন্ধ্যায় একতারা মঞ্চে মেতে উঠল সুরের মেলা। বাংলার বিশিষ্ট সংগীতশিল্পীরা গানে গানে রাঙিয়ে তুললেন উৎসবের চত্বর। রবিবাসরীয় সন্ধ্যায় নন্দন প্রাঙ্গণ ভরপুর দর্শকে — কেউ আলোচনায়, কেউ সিনেমার লবিতে, কেউ বা কফির কাপে গল্পে মগ্ন। চলবে এই উৎসব ১৩ নভেম্বর পর্যন্ত। কলকাতা আবারও প্রমাণ করল— সিনেমা মানেই জীবন, আর জীবন মানেই গল্প
Comments (0)