কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :১৯ নভেম্বর

শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের জন্য একসঙ্গে একাধিক ঘোষণা করল পূর্ব রেল। নতুন এসি লোকাল চালু হওয়া থেকে শুরু করে ট্রেনের সংখ্যা বাড়ানো, কয়েকটি লোকালের যাত্রাপথ দীর্ঘ করা, এমনকি দমদম ও বিধাননগর স্টেশনে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে— সব মিলিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনার উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, “যাত্রী পরিষেবাই আমাদের প্রথম অগ্রাধিকার। নতুন পরিষেবায় প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন।”

শিয়ালদহ থেকে বনগাঁ–রানাঘাট লাইনে ইতিমধ্যেই AC লোকাল পরিষেবা শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো—

১) শিয়ালদহ–কল্যাণী AC লোকাল

  • ছাড়বে দুপুর ৩:১০

  • থামবে: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া

  • ফেরার ট্রেন কল্যাণী থেকে ছাড়বে ৫:০২

২) শিয়ালদহ–কৃষ্ণনগর AC লোকাল

  • ছাড়বে ১১:৫৫

  • থামবে: বিধাননগর, দমদম, কাঁচরাপাড়া পর্যন্ত সব স্টেশন, তার পর কল্যাণী, চাকদহ, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর

  • ফেরার ট্রেন কৃষ্ণনগর থেকে ছাড়বে ৩:৫৭

৩) AC লোকালের নতুন স্টপেজ

  • রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ AC লোকাল

  • শিয়ালদহ–বনগাঁ AC লোকাল
    এখন থেকে ট্রেন দাঁড়াবে গোপালনগর ও বামনগাছি স্টেশনেও।

রোজ হাজার হাজার যাত্রী ভিড় করেন এই দু’টি ব্যস্ততম স্টেশনে। যাতে যাত্রীরা আগেই বুঝে নিতে পারেন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, তাই রেলের নয়া তালিকা—

বিধাননগর স্টেশন

১ নম্বর প্ল্যাটফর্ম

  • শিয়ালদহ–ব্যারাকপুরমুখী সমস্ত লোকাল

  • শিয়ালদহ–বারুইপাড়া (৮:৪২ রাত)

  • শিয়ালদহ–বনগাঁ (৯:০৪ রাত)

২ নম্বর প্ল্যাটফর্ম

  • শিয়ালদহ–দমদম ক্যান্টনমেন্ট

  • শিয়ালদহ–ডানকুনি

  • শিয়ালদহ–দমদম জংশন

  • আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার/মেমু

  • শিয়ালদহ/কলকাতা থেকে আসা সব এক্সপ্রেস

  • শিয়ালদহ–কৃষ্ণনগর (৩:২০ বিকেল)

  • শিয়ালদহ–কাটোয়া (৮:০৬ সকাল)

  • শিয়ালদহ–কৃষ্ণনগর AC (৯:৪৮ সকাল)

 দমদম স্টেশন

১ নম্বর প্ল্যাটফর্ম

  • শিয়ালদহ–ব্যারাকপুরমুখী সমস্ত লোকাল

  • শিয়ালদহ–বারুইপাড়া (৮:৪২ রাত)

  • শিয়ালদহ–বনগাঁ (৯:০৪ রাত)

৩ নম্বর প্ল্যাটফর্ম

  • শিয়ালদহ–দমদম ক্যান্টনমেন্ট

  • শিয়ালদহ–ডানকুনি

  • শিয়ালদহ–দমদম জংশন

  • সমস্ত মেইন লাইন প্যাসেঞ্জার/মেমু

  • কলকাতা স্টেশন থেকে সব প্যাসেঞ্জার

  • শিয়ালদহ/কলকাতা থেকে এক্সপ্রেস

  • শিয়ালদহ–কৃষ্ণনগর (৩:২০)

  • শিয়ালদহ–কাটোয়া (৮:০৬)

  • শিয়ালদহ–কৃষ্ণনগর AC (৯:৪৮)

৪ নম্বর প্ল্যাটফর্ম

  • ব্যারাকপুরমুখী সার্কুলার লাইন (ভায়া দমদম জংশন)

 দু’টি নতুন প্যাসেঞ্জার ট্রেন

১) দমদম ক্যান্টনমেন্ট → বনগাঁ

  • ছাড়বে: রাত ৮:০৫

  • চলবে প্রতিদিন

২) বনগাঁ → বারাসত

  • ছাড়বে: রাত ১০টা

  • চলবে প্রতিদিন

 যাত্রাপথ বৃদ্ধি পেল যেসব ট্রেনের

  • ৩০১১৩ বিবাদীবাগ–ব্যারাকপুর লোকাল → এখন যাবে কল্যাণী পর্যন্ত

  • ৩১২৪২ ব্যারাকপুর–শিয়ালদহ লোকাল → এখন চলবে কল্যাণী থেকে শিয়ালদহ

  • ৩৩৩২২ হাসনাবাদ–বারাসত লোকাল → এখন যাবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত

ডিআরএম রাজীব সাক্সেনা বলেন—
“এই উন্নয়ন পুরো শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের আরাম, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন AC লোকাল এবং দমদম ক্যান্টনমেন্টের পরিষেবা মেট্রো ব্যবহারকারীদেরও বড় সুবিধা দেবে।”