কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :১৭ নভেম্বর
হাসিনার মামলার রায়, বিহারে রাজনৈতিক টানাপোড়েন, SSC-র নতুন আন্দোলন— সারাদিনের বড় খবর এক নজরে !
দিনভর নানা ঘটনায় সরগরম দেশ-বিদেশ। মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার রায়দান থেকে শুরু করে বিহারের রাজনৈতিক অস্থিরতা, SSC চাকরিপ্রার্থীদের আন্দোলন— প্রতিটি ঘটনাই দিনের আলোচনার কেন্দ্রে। রণজি ট্রফিতেও নজর বাংলার দিকে।
মানবতাবিরোধী মামলায় আজ রায়: শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে আদালত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধানসহ মোট তিনজনের বিরুদ্ধে চলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছল। আজ, সোমবার সকাল ১১টা, ঢাকা ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে বলে আগেই জানানো হয়েছিল।
২০১৩ সালের মামলায় অভিযোগ—
সরকারবিরোধীদের উপর নির্যাতন,
মানবতাবিরোধী অপরাধ,
অবৈধ আটক ও নিখোঁজ-সহ নানান অভিযোগ।
এত গুরুত্বপূর্ণ রায় ঘোষণার দিনে আদালত ও প্রশাসন চূড়ান্ত সতর্ক। দেশের রাজনৈতিক ভবিষ্যতেও এর গভীর প্রভাব পড়তে পারে বলে মত বিশ্লেষকদের।
বিহারে ফের নয়া সমীকরণ— বিধায়ক বৈঠকের পরে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন নীতীশ কুমার
Comments (0)