কলকাতা টাইমস নিউজ | নিউজ ডেস্ক | কলকাতা
ডালাসের স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে স্পেন শিবির। তরুণ তারকা লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, মিকেল মেরিনোদের উচ্ছ্বাসে ভরে ওঠে মাঠ। কিন্তু মাঠের অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন এক কিংবদন্তি—নিঃশব্দ, নিথর, আবেগে ভেঙে পড়া। শেষ বিশ্বকাপের শেষ ম্যাচেও স্বপ্নপূরণ হলো না পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনাল্দোর। সেই সঙ্গে বিশ্ব ফুটবলের এক গৌরবময় অধ্যায়েরও সমাপ্তি ঘটল।
২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রেখেছিলেন রোনাল্দো। এরপর টানা দুই দশক ধরে ছয়টি বিশ্বকাপে পর্তুগালকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অসংখ্য রেকর্ড, অসাধারণ গোল এবং অবিশ্বাস্য সব মুহূর্ত উপহার দিলেও বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গেল তাঁর কাছে। ৪১ বছর বয়সে শেষবারের মতো বিশ্বমঞ্চে নেমে আরেকটি ইতিহাস লেখার স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না।
স্পেনের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ের আগে রোনাল্দো নিজেই জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই এই ম্যাচ ছিল তাঁর ‘লাস্ট ড্যান্স’। পুরো ম্যাচে তিনটি শট নিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। সতীর্থদের কাছ থেকেও তেমন কার্যকর সমর্থন মেলেনি। ইনজুরি টাইমে মিকেল মেরিনোর জয়সূচক গোল পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ করে দেয় এবং রোনাল্দোর বিশ্বকাপ অধ্যায়েও টেনে দেয় শেষ রেখা।
ম্যাচ শেষে নিজের হতাশা আড়াল করার চেষ্টা করেছিলেন পর্তুগিজ অধিনায়ক। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে জড়িয়ে ধরেন, প্রতিপক্ষের ফুটবলারদের অভিনন্দন জানান এবং করমর্দন করেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আর নিজেকে সামলাতে পারেননি। চোখের জল ধরে রাখতে ব্যর্থ হন তিনি। বারবার গ্যালারি এবং মাঠের দিকে তাকিয়ে যেন স্মৃতির পাতায় ফিরে যাচ্ছিলেন। সতীর্থরা তাঁকে সান্ত্বনা দেন, আর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির মাধ্যমে বিদায় জানায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে।
চোখে জল নিয়েই শেষবারের মতো বিশ্বকাপের মাঠ ছাড়েন রোনাল্দো। টানেলের দিকে হাঁটার সেই দৃশ্য অনেকের মনেই ফিরিয়ে আনে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি। সেবারও কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর একইভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই ভিডিও যেমন বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল, তেমনি ২০২৬ সালের এই বিদায়ও ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
রোনাল্দোর বিশ্বকাপ কেরিয়ার পরিসংখ্যানও সমানভাবে অনন্য। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত টানা ছয়টি বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন তিনি, যা পুরুষদের ফুটবলে একমাত্র রেকর্ড। মোট ২৬টি বিশ্বকাপ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১১টি গোল।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে ছয় ম্যাচে একটি গোল করে পর্তুগালকে চতুর্থ স্থানে পৌঁছে দিয়েছিলেন তিনি। ২০১০ সালে চার ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করলেও শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি দল। ২০১৪ সালে তিন ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। ২০১৮ সালে চার ম্যাচে চার গোল করে দুরন্ত পারফরম্যান্স দেখালেও শেষ ষোলোর বাধা কাটাতে পারেননি। ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। আর ২০২৬ সালে চার ম্যাচে তিন গোল করেও শেষ ষোলোর গণ্ডি পেরোনো সম্ভব হলো না।
বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন অপূর্ণই থেকে গেল। কিন্তু পরিসংখ্যানের বাইরেও ক্রিস্তিয়ানো রোনাল্দো বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন এক কিংবদন্তি, যাঁর অধ্যবসায়, প্রতিভা এবং লড়াইয়ের মানসিকতা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশ্বকাপের মঞ্চে তাঁর যাত্রা শেষ হলেও ফুটবল ইতিহাসে তাঁর নাম চিরকাল অমর হয়ে থাকবে।
End of an Era: Cristiano Ronaldo Bids Emotional Farewell to the FIFA World Cup as Portugal Exit
Cristiano Ronaldo's remarkable FIFA World Cup journey came to an emotional end as Portugal crashed out of the 2026 tournament following a heartbreaking defeat to Spain in the Round of 16. While Spain celebrated a dramatic victory in Dallas, the spotlight shifted to the Portuguese captain, who stood silently on the pitch before breaking down in tears, marking the end of one of football's greatest World Cup careers.
Making his sixth consecutive World Cup appearance since his debut in 2006, the 41-year-old had already confirmed that the 2026 edition would be his final appearance on football's biggest stage. Determined to end his international World Cup career with glory, Ronaldo entered the tournament with immense expectations, but the dream of lifting the coveted trophy remained out of reach.
Against Spain, Ronaldo struggled to make the decisive impact he had hoped for. Despite taking three attempts on goal, he was unable to find the net and received little attacking support from his teammates. Spain eventually secured a dramatic victory through Mikel Merino's stoppage-time winner, ending Portugal's campaign and bringing Ronaldo's World Cup story to a close.
After the final whistle, Ronaldo displayed his trademark sportsmanship by embracing Spain's teenage sensation Lamine Yamal and congratulating the Spanish players. However, the emotions soon became overwhelming. Unable to hold back his tears, the Portuguese legend looked around the stadium one last time before receiving comfort from teammates and a standing ovation from fans, who recognized the end of an unforgettable era.
The emotional farewell also reminded football fans of the 2022 FIFA World Cup, when Ronaldo was seen leaving the pitch in tears after Portugal's quarter-final exit. Once again, his emotional walk through the tunnel became one of the defining images of the tournament.
Ronaldo leaves behind an extraordinary World Cup legacy. He became the first and only men's footballer to score in six different FIFA World Cups. Across six tournaments, he played 26 matches and scored 11 goals while representing Portugal with distinction.
His World Cup record includes reaching the semi-finals in 2006, Round of 16 exits in 2010, 2018 and 2026, a group-stage exit in 2014, and a quarter-final finish in 2022. Although the World Cup trophy eluded him throughout his illustrious career, Ronaldo's achievements, longevity, leadership and relentless pursuit of excellence have secured his place among the greatest footballers in history.
As the curtain falls on his World Cup journey, Cristiano Ronaldo departs without the one title he desired most—but with a legacy that will inspire generations of footballers and fans across the globe.
Continue With Google
Comments (0)