কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা : কলকাতা :০৯ ডিসেম্বর
ইন্ডিগোর বিশাল অচলাবস্থার পর নড়েচড়ে বসল বেসামরিক বিমান মন্ত্রক !
ইন্ডিগোর ব্যাপক অপারেশনাল বিপর্যয়ের জেরে আজ, মঙ্গলবার, দিল্লির রাজীব ভবনে দেশের সমস্ত এয়ারলাইনস অপারেটরদের সঙ্গে কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রকের (MoCA) একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং বসছে। এর আগে সোমবার রাতে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডুর নেতৃত্বে মন্ত্রকের শীর্ষ কর্তাদের নিয়ে একটি উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার রাতে ইন্ডিগো তাদের সর্বশেষ আপডেটে জানায়—ডিসেম্বর ১৫ তারিখ পর্যন্ত সার্ভিস বাতিল হওয়া যাত্রীদের মোট ৮২৭ কোটি টাকার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নেটওয়ার্কজুড়ে সময়ানুবর্তিতা ৯০ শতাংশে পৌঁছেছে বলেও জানায় তারা।
সেদিনও সংস্থা ১,৮০০-র বেশি বিমান পরিষেবা চালালেও ৪৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়।
মঙ্গলবার সকাল পর্যন্তও লখনউ-র যাওয়া–আসার ২৬টি ইন্ডিগো ফ্লাইট বাতিল রয়ে গেছে।
সূত্র মতে— আজকের মিটিংয়ে ইন্ডিগোর বর্তমান অপারেশনাল স্ট্যাটাস বিস্তারিত খতিয়ে দেখা হবে। এর মধ্যে থাকছে—
-
যাত্রীসংখ্যার চাপ
-
কাস্টমার কেয়ার হ্যান্ডলিং
-
রিফান্ড প্রসেসিং সিস্টেম
-
পুরো ফ্লিট শক্তি পুনরুদ্ধারে ইন্ডিগোর রোডম্যাপ
-
নতুন এয়ারফেয়ার ক্যাপ বাস্তবায়নের অগ্রগতি
-
অন্যান্য অপারেটরের অভিযোগ বা প্রতিবেদন
মন্ত্রী রাম মোহন নাইডু এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, যাত্রী পরিষেবায় কোথাও ঘাটতি পাওয়া গেলে তা তাৎক্ষণিক সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আধিকারিকদের বিভিন্ন বিমানবন্দর পরিদর্শন করতেও বলা হয়েছে।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান—
কেন্দ্র ইন্ডিগোর উইন্টার-স্কেজিউল কমাবে এবং খালি হওয়া স্লট অন্যান্য এয়ারলাইনসকে পুনর্বিন্যাস করবে।
তিনি আরও জানান—হাজার হাজার ব্যাগের জটের মধ্যে ৯,০০০টির মধ্যে ৬,০০০ ব্যাগ যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে, বাকিগুলিও মঙ্গলবার সকালেই পৌঁছে যাবে বলে আশা।
অন্যদিকে ডিজিসিএ-র হাই-লেভেল কমিটি ইন্ডিগোর সিইও পিটার এলবার্স-সহ শীর্ষ নেতৃত্বকে বুধবার চার সদস্যের প্যানেলের সামনে হাজিরা দিতে বলেছে।
সংস্থা শোকজের জবাবে “গভীর দুঃখ” প্রকাশ করে জানিয়েছে—বহু কারণ একইসঙ্গে সংঘটিত হওয়ায় এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। তারা আরও সময় চেয়েছে বিস্তারিত ‘রুট কজ অ্যানালিসিস’ জমা দিতে।
অপরদিকে সোমবারের আপডেটে ইন্ডিগো জানায়—
সংস্থা ‘ওয়ার ফুটিং’-এ গ্রাহক পরিষেবা পুনরুদ্ধার করতে কাজ করছে।
ডিসেম্বর ১–৭ সময়কালে—
-
৯,৫০০-রও বেশি হোটেল রুমে যাত্রীদের থাকার ব্যবস্থা
-
প্রায় ১০,০০০ ক্যাব ও বাস পরিবহন
-
৪,৫০০-র বেশি হারানো ব্যাগ ফেরত দেওয়া হয়েছে
-
বাকি ব্যাগ ৩৬ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে
আবার রেটিং এজেন্সি মুডিস ইন্ডিগোর নতুন বিমান চলাচল বিধি প্রয়োগে প্রস্তুতির অভাবকে ‘ক্রেডিট নেগেটিভ’ বলেছে।
তাদের মতে, বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিধিগুলি ঘোষণা থাকা সত্ত্বেও ইন্ডিগোর পরিকল্পনা ও তদারকিতে বড় ঘাটতি স্পষ্ট।
একইসাথে বুধবার শুনানির জন্য তালিকাভুক্ত একটি জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে—
-
বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের জন্য কেন্দ্র যেন মৌলিক সুবিধা নিশ্চিত করে
-
ইন্ডিগো বিপর্যয় নিয়ে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত
-
অন্যায়ভিত্তিক ভাড়া বৃদ্ধি রুখতে সরকারি ব্যবস্থা
অপরদিকে বেসামরিক বিমান মন্ত্রকের প্রকাশ—
১–৭ ডিসেম্বর:
-
বাতিল ও রিফান্ড হওয়া PNR: ৫,৮৬,৭০৫
-
মোট ফেরত: ₹৫৬৯.৬৫ কোটি
২১ নভেম্বর–৭ ডিসেম্বর:
-
মোট PNR বাতিল: ৯,৫৫,৫৯১
-
ফেরত: ₹৮২৭ কোটি
Continue With Google
Comments (0)