কলকাতা টাইমস নিউজ | নিউজ ডেস্ক | কলকাতা

বারুইপুরে পুলিশি এনকাউন্টারে ধর্ষণ ও খুনের মামলার এক অভিযুক্তের মৃত্যুর পর সারা দেশজুড়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে উত্তরপ্রদেশের বহুল বিতর্কিত ‘এনকাউন্টার মডেল’। একদিকে উত্তরপ্রদেশ পুলিশ ও যোগী আদিত্যনাথ সরকারের দাবি, কঠোর পুলিশি পদক্ষেপের ফলে রাজ্যে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বেড়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং নাগরিক সমাজের একাংশের অভিযোগ, এই অভিযানের আড়ালে আইনবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক প্রতিহিংসা এবং নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার প্রবণতা দেখা গিয়েছে। ফলে বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের গত নয় বছরের পুলিশি নীতিও আবার নতুন করে জাতীয় বিতর্কের বিষয় হয়ে উঠেছে।

ভারতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অভিযুক্তের মৃত্যুর ঘটনা নতুন নয়। সত্তরের দশকে পশ্চিমবঙ্গে নকশাল দমন অভিযান কিংবা পরবর্তী সময়ে পাঞ্জাবে খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে একাধিক এনকাউন্টারের ঘটনা দেশজুড়ে আলোচিত হয়েছিল। তবে গত এক দশকে এই বিষয়ে সবচেয়ে বেশি চর্চায় এসেছে উত্তরপ্রদেশ। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করে তাঁর সরকার। সেই সময় থেকেই রাজ্যজুড়ে পুলিশের এনকাউন্টার অভিযান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

সরকারি তথ্য অনুযায়ী, যোগী সরকারের গত নয় বছরের শাসনকালে উত্তরপ্রদেশে মোট ১৭ হাজার ৪টি পুলিশি এনকাউন্টারের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ২৮৯ জন অভিযুক্ত অপরাধী। পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ জন পুলিশকর্মী। আহত হয়েছেন ১১ হাজার ৮৩৪ জন অভিযুক্ত এবং গ্রেফতার করা হয়েছে ৩৪ হাজার ২৫৩ জনকে। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, নিহত বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে খুনি, ধর্ষণে অভিযুক্ত, ডাকাত, গ্যাংস্টার, মাফিয়া এবং সংগঠিত অপরাধচক্রের সদস্যরা ছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একাধিকবার প্রকাশ্যে দাবি করেছেন, তাঁর সরকারের কঠোর অবস্থানের ফলে উত্তরপ্রদেশে নারী নির্যাতন ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভয় তৈরি হয়েছে এবং অপরাধীরা এখন আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পায়।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় গুণ্ডা দমন আইন পাশ হওয়ার পর দুই রাজ্যের আইনশৃঙ্খলা নীতি নিয়েও নতুন করে তুলনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশে যোগী সরকার ক্ষমতায় আসার পর ব্রিটিশ আমলের গুণ্ডা দমন আইনে সংশোধন এনে তা আরও কঠোর করা হয়। প্রতিটি জেলায় বিশেষ দুষ্কৃতী দমন বাহিনী গঠন করা হয়, যাদের মূল লক্ষ্য ছিল দাগি অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা।

উত্তরপ্রদেশের এই এনকাউন্টার নীতি জাতীয় পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২০ সালে কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। কানপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আট পুলিশকর্মীকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতারের পর উত্তরপ্রদেশে নিয়ে আসার পথে পুলিশের দাবি অনুযায়ী, বিকাশ দুবে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা গুলিতে সে নিহত হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং এনকাউন্টারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।

উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিচালক রাজীব কৃষ্ণ সম্প্রতি জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন, রাজ্যে অপরাধের হার এখন জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তাঁর বক্তব্য অনুযায়ী, যেখানে দেশে প্রতি এক লক্ষ জনসংখ্যায় অপরাধের হার ২৫২.৩, সেখানে উত্তরপ্রদেশে তা ১৮০.২। পুলিশের দাবি, কঠোর আইন প্রয়োগ, দ্রুত তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান এবং সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।

তবে এই পরিসংখ্যান এবং সরকারের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, বহু ক্ষেত্রেই এনকাউন্টার নিয়ে নিরপেক্ষ তদন্ত হয় না এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা উচিত। সমালোচকদের দাবি, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে এনকাউন্টারে নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম, ওবিসি, তফসিলি জাতিভুক্ত এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর মানুষ রয়েছেন। এই তথ্যকে সামনে রেখে বিরোধীদের অভিযোগ, নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে।

সমাজবাদী পার্টির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বারবার অভিযোগ করেছেন যে, যোগী সরকার মুসলিম ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তাঁর দাবি, বহু ক্ষেত্রে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার। সরকারের বক্তব্য, পুলিশের প্রতিটি পদক্ষেপ আইন মেনেই পরিচালিত হয় এবং আদালতের নির্দেশিকা অনুসরণ করা হয়।

বারুইপুরের সাম্প্রতিক এনকাউন্টার সেই পুরনো বিতর্ককেই আবার সামনে নিয়ে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ দমনে কঠোর পদক্ষেপের দাবি যেমন জোরালো হচ্ছে, তেমনই আইনের শাসন, মানবাধিকার এবং বিচারবহির্ভূত হত্যার প্রশ্নও সমান গুরুত্ব পাচ্ছে। উত্তরপ্রদেশের তথাকথিত ‘এনকাউন্টার মডেল’ তাই একদিকে যেমন কঠোর অপরাধ দমনের উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে, অন্যদিকে তা গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং সাংবিধানিক অধিকারের আলোচনাতেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

 

Yogi Model Back in Focus After Baruipur Encounter: Over 17,000 Police Encounters in Nine Years, 289 Criminals Killed Amid Ongoing Debate

The police encounter in West Bengal's Baruipur, in which an accused in a rape and murder case was killed during an exchange of fire, has once again brought Uttar Pradesh's controversial "encounter model" into the national spotlight. Supporters of the policy argue that the state's tough policing strategy has significantly reduced crime and restored public confidence, while critics continue to question its legality, alleging extrajudicial killings, political targeting and human rights violations.

Police encounters are not new in India. Similar operations were witnessed during the anti-Naxalite campaigns in the 1970s and the anti-insurgency operations against Khalistani militants in Punjab. However, Uttar Pradesh has remained at the centre of the debate since 2017, when Chief Minister Yogi Adityanath assumed office and announced a zero-tolerance policy against organised crime.

According to official figures, Uttar Pradesh has recorded 17,004 police encounters during the nine years of the Yogi government. In these operations, 289 alleged criminals were killed, while 18 police personnel lost their lives in retaliatory attacks. More than 11,800 accused persons were injured, and over 34,000 alleged criminals were arrested. The state government maintains that those targeted included murder accused, rapists, gangsters, mafia members, dacoits and other hardened criminals.

The discussion has gained further momentum after West Bengal recently passed a new anti-goonda law, prompting comparisons between the policing models adopted by the two states. Uttar Pradesh had earlier strengthened its anti-goonda legislation and created specialised district-level teams to identify and crack down on habitual offenders and organised crime networks.

The state's encounter policy came under intense national scrutiny in 2020 following the death of gangster Vikas Dubey. Dubey, accused of masterminding the killing of eight policemen in Kanpur, was arrested in Ujjain before being killed in what police described as an encounter during an alleged escape attempt while being transported back to Uttar Pradesh. The incident triggered nationwide debate over police accountability and the limits of law enforcement.

Uttar Pradesh Director General of Police Rajeev Krishna has cited National Crime Records Bureau (NCRB) data to defend the government's approach. According to him, the state's crime rate now stands at 180.2 incidents per one lakh population, significantly lower than the national average of 252.3. Police officials attribute this decline to sustained action against organised crime, faster investigations and strict enforcement of the law.

Opposition parties and human rights organisations, however, remain unconvinced. They argue that encounter killings require transparent and independent investigations and have questioned the social profile of those killed. Critics claim that a significant number of those killed in encounters between 2017 and 2025 belonged to Muslim, OBC and Scheduled Caste communities, raising allegations of selective targeting.

Samajwadi Party president and former Chief Minister Akhilesh Yadav has repeatedly accused the Yogi government of political and community-based bias, alleging that innocent people have been implicated while real criminals escape punishment. The Uttar Pradesh government has rejected these allegations, insisting that every police action is conducted strictly within the framework of law and under judicial guidelines.

With the Baruipur encounter once again reviving the national conversation, the Uttar Pradesh encounter model continues to divide opinion. While many view it as a decisive strategy against organised crime, others believe it raises serious constitutional, legal and human rights concerns. The debate now extends beyond policing, touching upon the broader balance between public safety, the rule of law and the protection of fundamental rights in a democratic society.